সারাবিশ্বে অর্ধেকের বেশি ফ্লাইট বন্ধ করেছে বিমান বাংলাদেশ

সোমবার, মার্চ ৯, ২০২০,১২:১৫ অপরাহ্ণ
0
13

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সংকট তৈরি হওয়ায় সারাবিশ্বে চালানো ১৪২টি ফ্লাইটের মধ্যে ৬৬টি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিমানের এমডি মোকাব্বির হোসেন সোমবার বিবিসি বাংলাকে বলেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনাভাইরাসের কারণে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় ।

এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে জানান, কাতার সরকারের নিষেধাজ্ঞার কারণে আজ ৯ মার্চ থেকে দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটসমূহ পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাতিল করা হল। বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় যাত্রী সংকট তৈরি হওয়ায় সারা বিশ্বে চালানো ১৪২টি ফ্লাইটের মধ্যে ৬৬টি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার কারণে কুয়েত এবং কাতারে সব ফ্লাইট বাতিল করে। এবার ফ্লাইট কমিয়ে আনা হলো আরো নয়টি রুটে। এসব রুটের মধ্যে রয়েছে কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, কাঠমান্ডু, দিল্লি, কলকাতা, জেদ্দা ও মদিনা।

কতদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে এমন প্রশ্নের উত্তরে মোকাব্বির হোসাইন বলেন, কুয়েত আর কাতার যেহেতু নিজেরাই নিষেধাজ্ঞা দিয়েছে, তাই সেখানে তাদের কিছু করার নেই। ওই দেশের সরকার নিষেধাজ্ঞা সরিয়ে নিলে তখন যোগাযোগ স্বাভাবিক হবে। আর আবার আগের মতো ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে করোনাভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতি স্বাভাবিক হলে এবং যাত্রী সংখ্যা বাড়লে অন্য রুটগুলোতে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে