সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একাউন্ট বন্ধ করে দিচ্ছেন মোদি!

মঙ্গলবার, মার্চ ৩, ২০২০,৯:০৭ পূর্বাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিশ্বে ক্ষমতাশালী রাষ্ট্রপ্রধানদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সরব। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়টি অনেক গর্বের সঙ্গেই তুলে ধরেন সবার কাছে। প্রতিদিনই কিছু না কিছু বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করে থাকেন তিনি। সেই মোদিই বললেন ভিন্ন কথা। 

সোমবার (২ মার্চ) টুইট করে মোদি জানান, তার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্ট আগামি রোববার বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন।

তবে কি কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দেবেন তা ব্যাখ্যা করেননি তিনি। শুধু বলেছেন, পোস্টের মাধ্যমে আপনারা জানতে থাকবেন। তার এই ঘোষণার পর এক ঘণ্টার মধ্যে ৬০ হাজারের বেশি লাইক পড়ে, মন্তব্য এসেছে ৩৯ হাজারের বেশি এবং রিটুইট হয়েছে প্রায় ২০ হাজার। 

বিশ্বের রাষ্ট্রপ্রধানদের মধ্যে নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি অনুসারী রয়েছেন। টুইটারে তার অনুসারীর সংখ্যা পাঁচ কোটি ৩০ লাখ, ফেসবুকে চার কোটি ৪০ লাখ এবং ইনস্টাগ্রামে প্রায় সাড়ে তিন কোটি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে