সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের প্রতি ওয়ার্কার্স পার্টির শেষ শ্রদ্ধা

বুধবার, ফেব্রুয়ারি ২৪, ২০২১,৬:১৪ অপরাহ্ণ
0
145

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক, প্রাবন্ধিক, ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ-এর মরদেহে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষথেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

আজ বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত সৈয়দ আবুল মকসুদের মরদেহ শ্রদ্ধানিবেদন মঞ্চে রাখা হলে পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক-এর নেতৃত্বে শ্রদ্ধানিবেদন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবুল হোসাইন, কমরেড জাকির হোসেন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড কিশোর রায়, কমরেড মুর্শিদা আখতার নাহার প্রমুখ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে