সংবাদপত্র সমাজের তৃতীয় নয়ন

রবিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২১,১:৩৭ অপরাহ্ণ
0
68

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সংবাদপত্র সমাজের তৃতীয় নয়ন এবং যা-কিছু মঙ্গলময় ও জনগুরুত্বপূর্ণ তারই প্রতিফলন সমাজকে অপাপবিদ্ধ ও আলোকিত করে।

তিনি গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে অনুষ্ঠিত দৈনিক আমার সময় পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, সংবাদপত্র ও সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা তখনই নিশ্চিত হয়, যখন একমূখীন দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে তা বহুমুখীন হবে, যা কখনো ওয়ান ওয়ে ট্রাফিক হবে না এবং ডবল ওয়ে ট্রাফিক হবে। অভিযোগ ও সমালোচনার ক্ষেত্রে ক্রস চেক করে নিতে হবে। কারণ যা শুনলাম বা জানলাম তা যাচাই-বাছাই না করেই লিখে ফেলা বা প্রচার করাটা হলুদ সাংবাদিকতারই প্রবণতা। এই মানসকিতার পরিবর্তন না হলে গণমাধ্যম বা সংবাদপত্রের তৃতীয় নয়ন কখনো সর্বজনীন হবে না।

দৈনিক আমার সময় পত্রিকার নির্বাহী লায়ন মুহাম্মদ মীযানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আবুল হানাত মোহাম্মদ বেলাল, জয় নিউজের সম্পাদক ও চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সাংবাদিক মো. মোস্তফা মাসুম, মামুনুর রশীদ, কামাল হোসেন, আজিজুল হক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দিলরুবা খান প্রমুখ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে