শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ

শুক্রবার, ডিসেম্বর ২০, ২০১৯,১০:৩৯ পূর্বাহ্ণ
0
80

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাড়ছে শীতজনিত রোগ তীব্র শীতের সঙ্গে পাল্লা দিয়ে। ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত নানা রোগে বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে।

চাঁদপুরে শুধু সদর হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় একশ শিশু গত ২৪ ঘণ্টায়। অভিভাবকরা জানান, হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে গেছে। এতে বয়সী মানুষজন কিছুটা সুস্থ থাকলেও জ্বর, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যায়ও গত দুদিনে। 

এতে দরিদ্র পরিবারগুলো বিপাকে পড়েছেন। ওষুধ কিনতে পারছেন না অনেকেই আর্থিক দৈনতায়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ অবস্থায় শিশুদের রোগ এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে