[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কুড়িগ্রাম প্রাথমিক শিক্ষা বিভাগ বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে প্রস্তুতি শুরু করেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সদর উপজেলার বিদ্যালয়গুলোতে পাঠ্য বই পাঠানোর কাজের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।
এ সময় সদর উপজেলার ২৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫৩ হাজার শিক্ষার্থীদের জন্য ২ লাখ ১৯ হাজার পাঠ্যপুস্তক পাঠানোর প্রক্রিয়া শুরু করেন। এদিকে জেলার ১ হাজার ২৪০টি প্রতিষ্ঠানের নতুন পাঠ্যপুস্তকের শতভাগ পাওয়া গেছে বলে জানান এ শীর্ষ কর্মকর্তা।































