শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০১৯,৭:০৫ পূর্বাহ্ণ
0
54

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে । 

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিমানবন্দরে যাত্রী আনা-নেওয়ায় ব্যবহৃত গাড়ি থেকে স্বর্ণগুলো পাওয়া যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দরে দায়িত্বরত কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল । তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশির সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় স্বর্ণের বারগুলো । কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ও বিমানবন্দর কাস্টমস যৌথভাবে অভিযান চালিয়ে স্বর্ণের  জব্দ করে বারগুলো।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক মো. মহিউদ্দিন গণমাধ্যমকে জানান, জব্দ করা স্বর্ণের ওজন ৭ কেজি ৪৮৮ গ্রাম।  প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা বাজারমূল্য। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম শুরুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে  এ কর্মকর্তা জানান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে