শাহজালাল বিমানবন্দরে দেড় হাজার পিস ইয়াবাসহ যাত্রী আটক

শনিবার, নভেম্বর ২৩, ২০১৯,৮:৫৫ পূর্বাহ্ণ
0
50

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় হাজার পিস ইয়াবাসহ বিমানবন্দর আর্মড পুলিশ অভ্যন্তরীণ এক যাত্রীকে আটক করেছে। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে শুক্রবার রাতে মিল্টন ভুঁইয়া (২২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা মিল্টন ভুঁইয়াকে (২২) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার সন্নিকটে গাড়ি পার্কিং এলাকা থেকে আটক করে। তল্লাশি করে আটক মিল্টন ভূঁইয়ার কাছ ১ হাজার ৪৪০ পিস ইয়াবা পাওয়া যায়। সে ৫০ পিস ইয়াবার বিনিময়ে এই ইয়াবা বহন করে বলে স্বীকার করেছে।

গাজীপুর জেলার কাপাসিয়া থানার কড়িহাতা গ্রামের সফিকুল ইসলামের পুত্র আটক মিল্টন ভুঁইয়া। আটক ইয়াবার বাজার মূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে মিল্টন জানিয়েছে নভোএয়ার যোগে সে কক্সবাজার থেকে এই ইয়াবা নিয়ে ঢাকায় আসে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে