শাহজালালে সোনার বার ও অন্যান্য মালামালসহ আটক ১

বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৯,৯:৪৯ পূর্বাহ্ণ
0
87

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বার ও অন্যান্য মালামাল নিয়ে দুবাইফেরত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম আব্দুল আজিজ। 

গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ালাইন্সের একটি ফ্লাইটে আব্দুল আজিজ ঢাকায় আসেন। শুল্ক গোয়েন্দাদের কাছে তথ্য ছিল আব্দুল আজিজ সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত। ওই তথ্যের ভিত্তিতে তিনি গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার কাছে সোনা আছে কিনা জানতে চাওয়া হয়। 

আব্দুল আজিজ অস্বীকার করলে দেহ তল্লাশি করে কিছু না পেয়ে তাকে গ্রিন চ্যানেলের আর্চওয়েতে নেওয়া হয়। এ সময় দেহে ধরা পড়ে ধাতব বস্তুর অস্তিত্ব। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি মলদ্বারে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে মোট ৬৯৮ গ্রাম ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়।

এ ছাড়া ওই যাত্রীর কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, ১৫কেজি গুঁড়ো দুধ, ১০ কেজি প্রসাধন সামগ্রীসহ প্রায় ৪০ লাখ টাকার পণ্য জব্দ করা হয়। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে