শারীরিক অবস্থার উন্নতি, ৮০ দিন পর হাসপাতাল ছাড়লেন বেগম জিয়া

বুধবার, ফেব্রুয়ারি ২, ২০২২,১২:০৩ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

৮০ দিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার উন্নতি হওয়ায়।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি। হাসপাতাল প্রাঙ্গণে এ সময় বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

গত বছর ১৩ নভেম্বর তিনি হাসপাতালটিতে ভর্তি হন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি একটি গাড়িতে করে হাসপাতাল থেকে গুলশানের দিকে যাত্রা শুরু করেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ সর্বশেষ লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। গত ১৩ নভেম্বর তাঁর বাসভবন ফিরোজায় রক্তবমির পরপরই তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এভারকেয়ারের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিক্যাল টিম তাঁকে চিকিৎসা দেয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে