[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
২০১৭ সালে আদালত রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের লাইসেন্সের মেয়াদ মাত্র ১৫ মাস বাড়িয়ে দেয় যাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিবেচনায়। বেঁধে দেয়া সময় পার হয়েছে। এমনকি গত বুধবার লন্ডনে প্রতিষ্ঠানটির যে লাইসেন্স নিয়ে চলছিল তার মেয়াদও শেষ হয়েছে। কিন্তু এরপর অবাক করে দিয়ে মাত্র দুই মাসের জন্য লাইসেন্স বাড়ানোর আবেদন করেছে উবার।
উবারের এমন আবেদনে অনেকেই অবাক হয়েছেন। তাদের মনে প্রশ্ন ঘুরছে, তাহলে কি উবার লন্ডনে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে? বা লন্ডন ছেড়ে চলে যাচ্ছে? প্রশ্ন উঠলেও ট্রান্সপোর্ট ফর লন্ডনের কাছ থেকে কিছুটা উত্তর পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উবার তাদের লন্ডনে লাইসেন্সের মেয়াদ মাত্র দুই মাস বাড়ানোর আবেদন করেছে। তাদের আরো কিছু তথ্য দিতে হবে বলে সাময়িকভাবে সময় বাড়ানোর এমন আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
তবে এখন যে কয়েক মাসের জন্যই লাইসেন্স পাক না কেনো উবারকে যাত্রী নিরাপত্তা সঠিকভাবেই দিতে হবে। দুই মাস সময় পেলেও সবকিছু বিবেচনা করে পাঁচ বছরের লাইসেন্স পাওয়ার জন্য আগামী নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটিকে অপেক্ষা করতে হবে। তখনই সিদ্ধান্ত হবে উবার লন্ডনে লাইসেন্স আরো সময়ের জন্য পাবে কিনা। যদি ওই সময়ের মধ্যে লাইসেন্স না পায় উবার তাহলে ইউরোপের গুরুত্বপূর্ণ দেশটিতে উবার আর ব্যবসা করতে পারবে না।
বিশ্বের সবচেয়ে বড় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান এখন উবার। ২০১৬ সালে উবার লাইসেন্স না নিয়েই বাংলাদেশেও তাদের কার্যক্রম শুরু করে। এরপর বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধও করেছিল। কিন্তু পরে রাইড শেয়ারিং নীতিমালা করা হলে প্রতিষ্ঠানটি দেশে লাইসেন্সের জন্য আবেদন করে।
চলতি বছরের জুলাইয়ের রাইড শেয়ারিংয়ের প্রথম প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স পায় দেশিও প্রতিষ্ঠান পিকমি। কিন্তু তখনও উবার লাইসেন্সের জন্য আবেদন করেনি।































