[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
অগ্রিম টিকেট বিক্রি শুরু হওয়ায় আগেই রেলের অ্যাপ ‘রেল সেবা’ নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে। ফলে প্রযুক্তিবিদরা আসন্ন ঈদে ফের অ্যাপভিত্তিক সেবা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তারা বলছেন, প্রযুক্তি সেবা দেয়া প্রতিষ্ঠানের দুর্বলতার কারণেই জনগণ সেবা পাচ্ছে না । যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলছে, সমস্যা সমাধানে তারা কাজ করছেন।
ঈদ প্রস্তুতির সংবাদ সম্মেলনে মন্ত্রীর এই সন্দেহে অনেকটাই পরিষ্কার হয়ে যায় রেলের অনলাইন সেবার অ্যাপ ‘রেল সেবা’-র কতোটা দুর্বলতা। কিন্তু বাস্তবতা কী? আগের ঈদুল ফিতর থেকে কার্যক্রম শুরু হয় অনলাইন অ্যাপের। এ অ্যাপ সংক্রান্ত সমস্যার সমাধানের আশ্বাস দেয়া হয়েছিল সেসময় । তবে এবারও এ নিয়ে বিরক্তি প্রকাশ করছেন যাত্রীরা ।
এমন অবস্থায় আসন্ন ঈদ উল আযহায় টিকেট ব্যবস্থাপনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রযুক্তিবিদরা।প্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন বলেন, ছোট সার্ভারে এ কাজ চালানোর ফলে সমস্যা হচ্ছে এ ধরণের ।যদিও রেলের টিকেট সিস্টেম নিয়ন্ত্রণকারী বেসরকারি সংস্থা সিএনএস বলছে তাদের প্রস্তুতি নিচ্ছে।
সিএনএস’এর নির্বাহী পরিচালক জিয়াউল আহসান বলেন, আমাদের সিস্টেমটাকে কিভাবে পুনরায় অর্গানাইজ করা যায় তা চেষ্টা করা হচ্ছে।
গুগল অ্যাপ থেকে রেলসেবা নামের এই অ্যাপে মোবাইল নম্বর, ই মেইল ও জাতীয় পরিচয় পত্রের তথ্য দিয়ে লগ ইন করা যায়। রেল কর্তৃপক্ষ ঈদ ফিতরের মত এবারও এই অ্যাপের মাধ্যমে ৫০ শতাংশ টিকেট বিক্রির ঘোষণা দিয়েছে ।





























