রিংয়ে আঘাত পেয়ে রাশিয়ান বক্সারের মৃত্যু

বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০১৯,৬:৫৮ পূর্বাহ্ণ
0
45

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রিংয়ে লড়াই করে স্বপ্ন দেখেছিলেন খ্যাতি অর্জনের । পেশাদার বক্সিংয়ে মাত্র তিন বছরে পৌঁছেছিলেন সাফল্যের শিখর । কিন্তু মাত্র ২৮ বছর বয়সেই থেমে গেল রাশিয়ান বক্সারের ম্যাক্সিম দাদাশেভের লড়াই।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গত শুক্রবার জুনিয়র ওয়েল্টারওয়েট গ্রুপে দাদাশেভের লড়াই ছিল সুব্রিয়েল মাতিয়াসের বিরুদ্ধে। রাশিয়ান এই প্রতিশ্রুতিময় বক্সারের বাউটে মাথায় বেশ কয়েকবার চোট লেগেছিল । রিংয়ের মধ্য অসুস্থবোধ করায়  বাধ্য হন ট্রেনার ফাইট থামাতে। তাকে দ্রুত  নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ব্রেনে আঘাত লাগার জেরে কোমায় চলে যান দাদাশেভ। কিন্তু রিংয়ের বাইরে তার লড়াই  স্থায়ী হয়নি বেশিক্ষণ। রিংয়ে হার না মানা এই বক্সারের গত মঙ্গলবার মৃত্যু হয় ।

গতকাল বুধবার রাশিয়ান বক্সিং ফেডারেশনের তরফে দাদাশেভের মৃত্যুর খবর জানানো হয়। রাশিয়ান বক্সিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি উমর ক্রিমলেভ জানান, ‘ম্যাক্সিমের সঙ্গে কী ঘটেছিল, আমাদের জানতে হবে তার সত্যতা । এ ব্যাপারে  তদন্ত করবে ফেডারেশন। ওর মৃত্যুতে কারোর দোষ রয়েছে কিনা,  চেষ্টা করা হবে জানার।’

জুনিয়র ওয়েল্টারওয়েট গ্রুপে এই বাউট  ১১ রাউন্ড পর্যন্ত চলে। বাউট চলার মধ্যেই রাশিয়ান এই বক্সার মাথায় বেশ কয়েকবার আঘাত পান । লড়াই থামিয়ে দিতে বলেন তার ট্রেনার বাডি ম্যাকগ্রিট । ম্যাকগ্রিটের অনুরোধে  খেলা থামিয়ে দেন রেফারি। স্ট্রেচারে ড্রেসিংরুমে আনার পথে দাদাশেভ বমি করেন । সঙ্গে সঙ্গে তাকে  নিয়ে যাওয়া হয় ইউএম প্রিন্স জর্জ হসপিটাল সেন্টারে। তার অস্ত্রোপচারও করা হয়। কিন্তু বাঁচানো যায়নি।

সেন্ট পিটার্সবার্গে জন্ম হলেও ম্যাক্সিম থাকতেন ক্যালিফোর্নিয়ায়। ২০০৮ সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ৫৭ কেজি বিভাগে রুপো জেতেন দাদাশেভ। এরপর ২০১০ ও ২০১২ সালে রাশিয়ার জাতীয় চ্যাম্পিয়নশিপে ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন তিনি। ২০১৩ সালে রাশিয়ার জাতীয় চ্যাম্পিয়নশিপে ৬৪ কেজি বিভাগে রুপো জেতেন ম্যাক্সিম।

তবে ২০১৬ সালে দাদাশেভের পেশাদার বক্সিংয়ে লড়াই শুরু হয় । অভিষেক থেকে দুরন্ত ছিলেন তিনি। পেশাদার সার্কিটে ম্যাক্সিম ১৪টি বাউটের মধ্যে ১৩টি জেতেন । এর মধ্যে ১১টিতে  টেকনিক্যাল নক-আউটে জয় পান। গত বছর জুনে এনএবিএফ সুপার লাইটওয়েট খেতাব জেতেন। কিন্তু ২০১৯-এ মাত্র ২৮ বছর বয়সে দাদাশেভের লড়াই থেমে গেল ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে