রায়েরবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত

রবিবার, অক্টোবর ২০, ২০১৯,৪:৫৯ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর রায়েরবাগে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় মো. আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশার চারক। এ দুর্ঘটনা ঘটে আজ রবিবার সকাল ৬টার দিকে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এবং তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরিয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার মহিষা গ্রামে নিহত আলীর বাড়ি। থাকতেন রাজধানীর কদমতলীর মিরাজনগরে। পেশায় অটোরিকশাচালক ছিলেন তিনি। ভোরে তিনি অটোরিকশা নিয়ে বের হয়ে দুর্ঘটনার শিকার হন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে