রাজধানীর খিঁলগাও কবরস্থানের পাশে নবজাতকের মৃতদেহ উদ্ধার

বৃহস্পতিবার, জুন ১৮, ২০২০,৪:১২ অপরাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পুলিশ এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে রাজধানীর খিঁলগাও ঝিলপার কবরস্থানের পাশ থেকে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, নবজাতকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

খিঁলগাও থানার এসআই বাবলুর রহমান বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই ঝিলপার কবরস্থানের পাশে একটি কাগজের কার্টনের মধ্যে নবজাতকের মৃতদেহ পড়ে  আছে। সেখানে গিয়ে একটি ছেলে নবজাতকের মৃতদেহ পাই। কে বা কারা ফেলে গেছে এ বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে