[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
তোফাজ্জল হোসেন (৩৯) নামে পুলিশের এক কনস্টেবল আত্মহত্যা করেছেন রাজধানীতে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে। খিলগাঁও থানা পুলিশ জানিয়েছে, আজ সোমবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। তোফাজ্জল হোসেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল পৌনে ৯টার দিকে ওই ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন তোফাজ্জাল। সেখানেই তাঁর মৃত্যু হয়।
তিলপাপাড়ায় একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন তোফাজ্জল। তার গ্রামের বাড়ি বাহ্মণবাড়িয়ায়।


























