রংপুরে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে অন্তঃসত্ত্বা নারীসহ অগ্নিদগ্ধ ৮ জন

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯,৫:৪২ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রংপুরে শীতে এক অন্তঃসত্ত্বা নারীসহ ৮জন খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন। এদের মধ্যে রয়েছেন ৫ নারী ও এক শিশু। অগ্নিদগ্ধের এ ঘটনাগুলো ঘটে গত ৪৮ ঘণ্টায়। আক্রান্তরা রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন প্লাস্টিক সার্জারি কর্মরত চিকিৎসক ডা. সোহানুর রহমান শুভ জানান, রংপুরের ৪ জন, ঠাকুরগাঁওয়ের ৩ জন এবং দিনাজপুরের একজন আছেন অগ্নিদগ্ধদের মধ্যে।

যারা আগুনে দগ্ধ হয়েছেন তারা হলেন- পীরগাছার অন্তঃসত্ত্বা নারী ফরিদা বেগম, রংপুর নগরীর পাশারিপাড়া এলাকার রোকেয়া বেগম, দিনাজপুরের খানসামা এলাকার শামসুন্নাহার, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের আলেমা বেগম, কুড়িগ্রামের নুরনাহার, রংপুরের পীরগঞ্জের হালিমা খাতুন, কাউনিয়া উপজেলার মর্জিনা বেগম।

এদের মধ্যে হালিমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিদগ্ধ অন্যদের নাম, পরিচয় জানা যায়নি। আগুনে দগ্ধদের পরিবার থেকে জানানো হয়েছে, সবাই শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে