যুবরাজের বিশেষ ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রে গেলেন ইমরান খান

সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৯,৬:০৪ পূর্বাহ্ণ
0
83

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি বিশেষ ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রে গেলেন। তারা যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শনিবার (২২ সেপ্টেম্বর)। জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান ইমরান খান।

প্রতিবেদনে বলা হয়, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কোনও ধরনের বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করতে নিষেধ করেছেন ইমরান খানকে। ইমরান খানের যুক্তরাষ্ট্র সফরের আগেই নাকি সৌদি প্রিন্স তাকে বলেছেন, আপনি আমাদের বিশেষ অতিথি। আপনি যুক্তরাষ্ট্রে যাবেন আমার বিশেষ ফ্লাইটে।

সংবাদ মাধ্যমকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশী বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রে সফরের আগেই সৌদিতে দুই দিনের সফর করেছেন ইমরান খান। সেখানে তিনি ক্রাউন প্রিন্সের সঙ্গে আলোচনা করেছেন কাশ্মীর ইস্যু নিয়ে।

তথ্য সূত্য: এনডিটিভির

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে