যুক্তরাষ্ট্রে গাড়ির ধাক্কায় প্রবাসী বাংলাদেশি নারী নিহত

বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২০,৪:৫৩ পূর্বাহ্ণ
0
45

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টিতে গাড়ির ধাক্কায় আহত এক প্রবাসী বাংলাদেশির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। জানা গেছে, মৃত প্রবাসির নাম তাহমিনা আক্তার (৩৯)। গত ২৮ ফেব্রুয়ারি দুর্ঘটনার শিকার হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই নারী। পরে ২ মার্চ তার মৃত্যু হয়। মঙ্গলবার বাদ জোহর জানাজা নামাজ শেষে স্থানীয় আমা কবরস্থানে দাফন করা হয় তাকে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি পুলিশ। স্প্রিংফিল্ডে স্বামী ও দুই মেয়ে নিয়ে বসবাস করছিলেন তাহমিনা।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৪টার দিকে ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের একটি ক্রসওয়াকের বাইরে ভিলা পার্ক রোডের কাছে ব্যাকলিক রোড পার হওয়ার সময় একটি গাড়ি তাহমিনাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হওয়ার পর থেকে চিকিৎসাধীন ছিলেন।

ঘটনার দিন তাহমিনা তার কর্মস্থল ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টে কাজ শেষে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় আহত হন। গাড়িটির চালক দুর্ঘটনার পর ঘটনাস্থলে থেকে পুলিশ ও গোয়েন্দাদের সহায়তা করেছেন। পুলিশ জানিয়েছে, এছাড়া এ দুর্ঘটনা অতিরিক্ত গতি বা অ্যালকোহলজনিতও ছিল না।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে