[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাসচাপায় আল মাহমুদ ইমন (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন রাজধানীর যাত্রাবাড়ীতে। এতে তার বন্ধু কৌশিক (২২) আহত হয়েছেন। এই দুর্ঘটনা ঘটে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে।
জানা গেছে, মৃধাবাড়ি এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় চলন্ত বাসের সামনে স্লিপ করে পড়ে যায় তারা একটি বাসকে ওভারটেক করার সময়। তখন যাত্রীবাহী মডার্ন নামের একটি বাসের নিচেই চাপা পড়ে ইমন। এতে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।





























