মুজিববর্ষ উপলক্ষে পরিবেশ মন্ত্রণালয়ে ডিজিটাল কিয়স্ক উদ্বোধন

সোমবার, মার্চ ৯, ২০২০,১০:১৮ পূর্বাহ্ণ
0
41

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন গতকাল সচিবালয়ের ১৪ তলায়  মন্ত্রণালয়ের অতিথি বিশ্রামাগারে মুজিববর্ষ উপলক্ষে ডিজিটাল কিয়স্কের উদ্বোধন করেছেন।

কিয়স্ক উদ্বোধনকালে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করেছিলেন। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বঙ্গবন্ধু বৃক্ষ রোপণ, হাওর, নদী ও অন্যান্য জলাভূমির উন্নয়ন এবং উপকূলীয় বনভূমি সৃজনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে স্থাপিত এই কিয়স্কের মাধ্যমে আগত দর্শনার্থীরা পরিবেশ সংরক্ষণে জাতির পিতার বৃক্ষরোপণ-সহ পরিবেশ সংরক্ষণের অন্যান্য বিষয়ে জানতে পারবে।

মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কার্যক্রমের স্থির এবং ভিডিও চিত্রও এ কিয়স্কে মুজিববর্ষ ব্যাপী প্রদর্শিত হবে। বৃক্ষ রোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টিতে, ‘সুরক্ষিত গাছ নির্মল বায়ু, বৃদ্ধি পাবে মোদের আয়ু’ ; ‘সবাই মিলে লাগাই বৃক্ষ, মুজিব বর্ষে শতলক্ষ ’ এবং ‘জীববৈচিত্র্য সংরক্ষণ করি, ধরিত্রী রক্ষা করি’ ইত্যাদি স্লোগান অফিস চলাকালীন প্রদর্শন করা হবে। তিনি জানান, এ কিয়স্কের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে মন্ত্রণালয়ের বাস্তবায়িতব্য কার্যক্রম সম্পর্কে আগত ব্যক্তিবর্গ জানতে পারবে।

এ সময় অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে