[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ বৃহস্পতিবার মুজিববর্ষ উদযাপনের প্রস্তুতি নিতে আওয়ামী লীগ ধারাবাহিক মতবিনিময় সভা করবে। এদিন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণে ও ঢাকার পার্শ্ববর্তী জেলার নেতাদের সঙ্গে দুইটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার পার্শ্ববর্তী জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এসব সভায় উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেইসঙ্গে এসব সভায় মুজিববর্ষের কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য নির্দেশও দেওয়া হবে। এর আগে গতকাল মঙ্গলবার দলের সহযোগী সংগঠনের নেতারাসহ ঢাকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


























