মির্জাপুরে ট্রাকের সঙ্গে সিএনজি-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৬

সোমবার, মার্চ ৯, ২০২০,৭:৪২ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

টাঙ্গাইলের মির্জাপুরে মাটি ভর্তি ডাম্প ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে উপজেলার গোড়াই-সখিপুরসড়কের আজগানা ইউনিয়নের বেলতৈল বটতলা নামকস্থানে।

নিহতরা হলেন উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামেরখলিল মিয়া ছেলে হৃদয় (১৮), কুড়াতলী গ্রামের জহুর উদ্দিনের ছেলে সোনাম উদ্দিন (৬০), একই গ্রামের হাশেম আলীর ছেলে মাশরাফুল (৮), জাকির মাস্টার (৪৫), হাফিজ উদ্দিন (৬০) ও তার মেয়ে রুনু বেগম (৩০)।

নিহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন মারা যায় জাকির মাস্টার, হাফিজ উদ্দিন ও তার মেয়ে রুনু বেগম। জানা গেছে, নিহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকালে সখিপুরের দিক থেকে হাটুভাঙার দিকে ছেড়ে আসা মার্টিভর্তি দ্রুতগতির একটি ডাম্প ট্রাক সামনে থাকা যাত্রীবাহী সিএনজিকে ওভারটেক করতে গিয়ে চাপা দেয় এবং বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটিও দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় যাত্রী হৃদয় ও মাশরাফুল সিএনজি উল্টে দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। অপর যাত্রী সোনাম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

প্রাইভেটকারের চালক আহত রাব্বি জানান, ড্রাম ট্রাকের চালক সিএনজিকে ওভারটেক করার সময় সিএনজিকে চাপা দেয় এবং প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ বাধে।

এ ব্যাপারে মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তিনি বলেন, ডাম্প ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে