মিরপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ১ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার

বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২০,২:৪৪ অপরাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম এইচ এম সানাউল্লাহ ওরফে সবুজ (৩৩)। গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪ রাত আড়াইটার দিকে মিরপুর সেকশন ৬ নম্বর এলাকা থেকে।

র‌্যাব জানিয়েছে, পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কর্মরত গ্রেপ্তার সানাউল্লাহ। তিনি ছাত্রজীবন থেকে হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত। ২০১৭ সালে সানাউল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সাংগঠনিক কার্যক্রম চালানোর সময়। পরবর্তীতে জেল থেকে বের হয়ে পুনরায় সাংগঠনিক কার্যক্রমে তৎপর হয়ে ওঠেন তিনি।

র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হিযবুত তাহরীরের লিফলেট, বিজ্ঞপ্তি, বিভিন্ন লেখা, মতবাদ ও বইয়ের সফট কপি উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত মোবাইল ও ল্যাপটপ ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, অ্যাপ, ইমু, মেসেঞ্জার এবং ইউটিউবের মাধ্যমে হিযবুত তাহরীরের পক্ষে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে আসছিলেন সানাউল্লাহ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে