মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন, ভোট গ্রহণ আগামী সপ্তাহে

শনিবার, ডিসেম্বর ১৪, ২০১৯,৬:৪১ পূর্বাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব গ্রহণ করেছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) প্রতিনিধি পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২৩টি আর বিপক্ষে পড়ে ১৭টি ভোট। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা দেওয়ার দুটি অভিযোগও উত্থাপন করা হয়েছে। এই অভিযোগ দুটি গঠন করা হয় গত ১১ ডিসেম্বর।

এর ফলে আগামী সপ্তাহে প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রশ্নে ভোট অনুষ্ঠিত হবে। সেখানে অনুমোদন পেলেই তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিশংসন নিশ্চিত হবে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে