[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
৫ লাখ টাকা করে পাচ্ছেন নারায়ণঞ্জের পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত ৩৫ জনের পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বমোট ১ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুদানের চেক স্ব স্ব পরিবারের হাতে তুলে দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী রবিবার বা সোমবার ওই ৩৫ পরিবারের সদস্যদের নিকট আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে।


























