[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মংলায় ভ্রাম্যমাণ আদালত ৫ দোকান মালিককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায়।
গতকাল মঙ্গলবার দুপুরে (২৪ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত মান্নানের নেতৃত্বে শহরের বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়। নিত্যপণ্যের মোড়কে পাটের ব্যবহার বাধ্যতামূলক, সরকারি এমন নিয়ম থাকলেও অধিকাংশ দোকানদার তা মানছে না। অভিযানে ৫ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন এ অভিযান চলমান থাকবে।





























