ভূমি ব্যবস্থাপনায় হেডম্যান কারবারিদের ভূমিকা গুরুত্বপূর্ণ : পার্বত্য মন্ত্রী

শনিবার, মার্চ ৭, ২০২০,৮:৩৭ পূর্বাহ্ণ
0
72

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনায় স্থানীয় হেডম্যান কারবারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি ভূমি ব্যবস্থাপনায় সরকারের পাশাপাশি হেডম্যান কারবারিদের এগিয়ে আসার আহ্বান জানান।

গতকাল বান্দরবানে থানচির হেডম্যান পাড়ায় স্থানীয় হেডম্যান ও কারবারিদের সাথে মতবিনিময়কালে পার্বত্য মন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় অনুষ্ঠানে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম মৃদুল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, ৩৬২ নং থানছি মৌজার হেডম্যান হ্লাফসু, ১৭তম বোমাং রাজার প্রতিনিধি হেডম্যান সাশৈ প্রু-সহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে থানছি উপজেলার বলিপাড়া মুসলিম পাড়া মসজিদ ও ৫২ লাখ টাকা ব্যয়ে থানছি কলেজের হোস্টেল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে