ভিপি নুরকে দেখতে ঢামেক হাসপাতালে বিএনপি যুগ্ম মহাসচিব

বুধবার, ডিসেম্বর ১৮, ২০১৯,৯:১০ পূর্বাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নূরকে দেখতে ঢামেক হাসপাতালে যান সোহেল। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যায় ডাকসুর ভিপি নুরুল হকের শারীরিক খোঁজ-খবর নিতে ঢামেক হাসপাতালে গিয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সোহেল।

সম্প্রতি নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদ করায় ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ। তাদের দাবির সঙ্গে একমত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এতে ভিপি নূরসহ সংগঠনটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠে। হামলায় ভিপি নূর ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ অন্তত ১০ জন আহত হন। ভিপি নূর ঢামেক হাসপাতালে চিকিৎসা নেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে