[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আমাদের স্বাধীনতা সংগ্রামে সর্বাত্মক সহযোগিতা করেছিল ভারত। তাই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে বঙ্গবন্ধুর শতবার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। মুক্তিযুদ্ধে অবদানের কথা চিন্তা করে সকলকে বিষয়টি বিবেচনা করা প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরে প্রয়াত এইচএম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, ভারত আমাদের বন্ধু প্রতীম দেশ। তাছাড়া ভারতের মতো বড় ও শক্তিশালী দেশের সাথে আমাদের সম্পর্ক যত ভালো হবে তত বাংলাদেশের জন্য মঙ্গল। এই ধরনের সফলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ, জাতীয় পাটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন চৌধুরী, আজমল হোসেন লেবু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, রংপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহানগর যুবসংহতির সভাপতি শাহীন হোসেন জাকির প্রমুখ।






























