ব্লু-ইকোনমির বিকাশে বাংলাদেশ ও ভিয়েতনাম যুগপৎ কাজ করবে

সোমবার, মার্চ ৯, ২০২০,৯:৫৮ পূর্বাহ্ণ
0
64

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ব্লু-ইকোনমির বিকাশে বাংলাদেশ ও ভিয়েতনাম যুগপৎ কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

গতকাল সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত Pham Viet Chien সাক্ষাৎ করতে এলে মন্ত্রী একথা জানান।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার।  বাংলাদেশ ও ভিয়েতনাম দু’টি দেশই দীর্ঘ সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে। তাই দু’টি দেশের মধ্যে ঐতিহাসিক মিল রয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জায়গাও দু’টি দেশের মধ্যে অনেক যোগসূত্র রয়েছে।’

ভিয়েতনামের রাষ্ট্রদূত বলেন, ‘ভিয়েতনামের কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এবং বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন ধরনের তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ে একসাথে কাজ করতে পারে। তথ্য বিনিময়ের মাধ্যমে দুটি দুশের সম্পর্ক আরো গভীর হতে পারে।’ এ বছর ভিয়েতনামের কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রীর বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে বলেও রাষ্ট্রদূত মন্ত্রীকে অবহিত করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, যুগ্মসচিব মোঃ তৌফিকুল আরিফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবদুল জব্বার শিকদার এবং বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস এম রহমান এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ভিয়েতনামের রাষ্ট্রদূতের হাতে মুজিববর্ষের স্মারক তুলে দেন এবং ভিয়েতনামের রাষ্ট্রদূত মন্ত্রীর হাতে ভিয়েতনামের ঐতিহ্য সংম্বলিত একটি ক্রেস্ট তুলে দেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে