ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদিনহো গ্রেপ্তার

বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২০,৯:০১ পূর্বাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার রোনালদিনহো পাসপোর্ট জালিয়াতি করে প্যারাগুয়েতে প্রবেশ করায় গ্রেপ্তার হয়েছেন। বুধবার (৪ মার্চ) সে ও তার ভাইকে জাল পাসপোর্ট ও ভুয়া কাগজপত্রসহ গ্রেপ্তার করা হয়। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম প্যারাগুয়ের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়েছে, পুলিশ বিভাগের সহযোগিতায় বুধবার ব্রাজিলের বিশ্বকাপজয়ী এবং সাবেক এই বার্সেলোনা তারকার প্রেসিডেন্সিয়াল স্যুটে তল্লাশি চালায় মন্ত্রণালয়। সেখানে এমন পাসপোর্ট পাওয়া যায় যাতে তাদের দুই ভাইয়ের পাসপোর্টে নাম ঠিক থাকলেও জাতীয়তার নাম দেওয়া রয়েছে প্যারাগুইয়ান। এতে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে প্যারাগুইয়ান পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, প্যারাগুয়ের একটি ক্যাসিনো মালিক নেলসন বেলোত্তির আমন্ত্রণে রোনালদিনহো ও তার ভাই দেশটিতে আসেন। তাদের কাছে ব্রাজিলিয়ান পাসপোর্ট নেই বলেও জানানো হয়।এর আগে ব্রাজিলের লেক গুয়াইবাতে অনুমতি ছাড়া একটি চিনির কল বানানোয় রোনালদিনহোকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। সে সঙ্গে তার পাসপোর্টও জব্দ করা হয়েছিল।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে