বৌভাতের রাতে নববধূর কাণ্ডে হতভম্ব শ্বশুরবাড়ির লোকেরা

মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৯,৫:৫৪ পূর্বাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বৌভাতের রাতে শ্বশুরবাড়ির লোকজনকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গয়না নিয়ে পালালেন বউ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাদাউন জেলার ছোটা পাড়ায়। এ ঘটনায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন সর্বস্বান্ত পরিবার।

বরপক্ষের অভিযোগ ৯ ডিসেম্বর বিয়ে হয়েছিল প্রবীণ-রিয়ার। বৌভাতের রাতে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে খাওয়াতেই বেহুঁশ হয়ে যায় সবাই। সকালে ঘুম ভাঙতেই মাথায় হাত ওঠে সবার। তাদের নিঃস্ব করে ফাঁকি দিয়েছেন ঘরের লক্ষ্মী। প্রশাসন জানিয়েছে, ৭০ হাজার টাকা আর তিন লাখ টাকার গয়না নিয়ে পালিয়েছে সে। তদন্তে নেমে পুলিশ খুঁজছে বিয়ের ঘটক টিঙ্কুকে। সন্দেহ, এ ঘটনার পেছনে হাত রয়েছে তার।

পাত্রের বাবা রাম লাডেটে জানিয়েছেন, ছেলের বিয়েতে চার লাখ টাকা খরচ করেছেন তিনি। বিয়ের আগেই টিঙ্কু তার থেকে টাকা নিয়ে জানিয়েছিল, এ টাকা সে কন্যাপক্ষকে দেবে। মেয়ের বিয়ের গয়না গড়াতে। কারণ পাত্রীপক্ষ খুব গরিব।

সূত্র : এনডিটিভি

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে