বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান

রবিবার, ডিসেম্বর ১৫, ২০১৯,৫:০৬ পূর্বাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মাত্র কিছুদিন আগে বুড়িগঙ্গার তীরে ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হলেও একটি চক্র কিছু কিছু এলাকায় আবারো অবৈধ স্থাপনা তৈরি করেছিল। গতকাল শনিবার বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিনের নেতৃত্বে কামরাঙ্গীরচর এলাকার দখলকৃত স্থানে আকস্মিক অভিযান চালানো হয়। এসময় বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়।

আজ রবিবার সদরঘাটের উল্টোদিকে তেলঘাট এলাকায় একইভাবে অভিযান পরিচালিত হবে। সেইসঙ্গে বুড়িগঙ্গার তলদেশের বর্জ্য অপসারণে চলবে অভিযান। বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন বলেন, কোন অবস্থাতেই আর বুড়িগঙ্গার তীর দখলের সুযোগ দেয়া হবে না। একইসঙ্গে এখন থেকে নদীর বর্জ্য অপসারণ ধারাবাহিক অভিযান চলবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে