[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চায়াডাঙ্গা (ইটাখলা) গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকাকে ধর্ষণ করেছে সুজন মিয়া (২৫) নামে এক প্রেমিক লম্পট যুবক। সে ওই গ্রামের ইয়াকুব আলীর পুত্র। বুধবার রাত ৯টায় অসুস্থ অবস্থায় ওই যুবতীকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চায়াডাঙ্গা (ইটাখলা) গ্রামের ইয়াকুব আলীর পুত্র সুজন মিয়া একই গ্রামের হোসেন আলীর কন্যার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত মঙ্গলবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে সুজন ওই যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই যুবতী চিৎকার দিলে সে পালিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় ওই যুবতীকে পরিবারের লোকজন বুধবার রাতে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. দেবাশীস দাশ জানান, এ ব্যাপারে ভিকটিমের পরীক্ষা হবে। পরীক্ষার পর প্রকৃত অবস্থা জানা যাবে। মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





























