বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২০,১২:৪৩ অপরাহ্ণ
0
27

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী (Vikram Doraiswami) গতকাল সচিবালয়স্থ অফিস কক্ষে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।

          প্রতিমন্ত্রী নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, এ অঞ্চলে জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশ ও ভারতের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে। ডেল্টা প্লানিং-এ সমন্বিতভাবে উন্নয়নের পরিকল্পনা দেয়া হয়েছে। ক্লিন ও গ্রিণ এনার্জি প্রসারকে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে। নেপালে জলবিদ্যুৎ প্রকল্পে ত্রি-পাক্ষিক বিনিয়োগ করার বিষয়টি এগিয়ে নেয়া যেতে পারে। ইলেক্ট্রিক ভিহাইকেল  নিয়েও এসময় আলোচনা হয়।

          হাইকমিশনার বলেন, বাংলাদেশের সাথে সম্পর্কটা ভারত সম্মানের সাথে দেখে। বাংলাদেশ এ অঞ্চলের জন্য জ্বালানি হাব হিসেবে কাজ করতে পারে। বিদ্যুৎ বিনিময়, প্রযুক্তি বিনিময়, বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়, যৌথভাবে যন্ত্রাদি উৎপাদন করে জ্বালানি হাবটাকে সুসংহত করা যেতে পারে। 

          এ সময় ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপলাইন, H-Energy কর্তৃক ক্রস বর্ডার পাইপলাইন, IOCL কর্তৃক ক্রস বর্ডার পাইপলাইন, বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ, ONGC (OVL)-এর কার্যক্রম, বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার কোম্পানি, নেপাল ও ভূটান থেকে জলবিদ্যুৎ আমদানি, জ্বালানির সাশ্রয়  ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে