বিজিবি দিবসের কুচকাওয়াজে যোগ দিতে পিলখানায় প্রধানমন্ত্রী

বুধবার, ডিসেম্বর ১৮, ২০১৯,৬:৪৫ পূর্বাহ্ণ
0
20

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ ১৮ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবি দিবসের কুচকাওয়াজে যোগ দিতে বাহিনীটির সদর দফতর পিলখানায় উপস্থিত হয়েছেন। আজ বুধবার বিজিবি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী সকাল ১০টায় পিলখানা সদর দফতরে আসেন। বিজিবি দিবস উপলক্ষে অনুষ্ঠানে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কূটনৈতিক কোরের সদস্যরা উপস্থিত হয়েছেন।

‘বিজিবি দিবস-২০১৯’ উদযাপনে বীর-উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে সকাল ১০টায় বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

দিবসটি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদান করবেন। এ ছাড়া মোটর শোভাযাত্রা এবং ‘স্বাধীনতা ও উন্নয়নের অগ্রযাত্রায় বিজিবি’র ওপর সম্মিলিত প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুর ১২টা ২০ মিনিটে বীর-উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের বিশেষ দরবার গ্রহণ করবেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে