বিএসএমএমইউতে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে ওবায়দুল কাদের

শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২০,৯:১২ পূর্বাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হঠাৎ অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হতে হয়েছে। হাসপাতালে ভর্তির পর তাঁকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয় শ্বাসকষ্টজনিত কারণে। আগামী ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে স্থিতিশীল রয়েছে তাঁর অবস্থা ।

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ শুক্রবার সকাল ১০টার দিকে নির্ধারিত সম্পাদকমণ্ডলীর সভায় যোগ দিতে যাওয়ার পরপরই তিনি শ্বাসকষ্ট অনুভব করেন। এরপর তাকে বিএসএমএমইউতে আনা হয় পৌনে ১১টার দিকে। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্বাসকষ্ট হয়েছিল। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

ওবায়দুল কাদেরের শ্বাসকষ্ট কমে গেছে এবং তাঁর রক্তচাপও স্বাভাবিক রয়েছে হাসপাতালে নেয়ার পর। তবে তাকে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হবে । ওবায়দুল কাদেরের রক্ত পরীক্ষা-ইসিজিসহ বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে হাসপাতালে নেওয়ার পরপরই। চিকিৎসকরা জানান রিপোর্ট হাতে পেয়ে বাকী চিকিৎসা দেওয়া হবে। বর্তমানে প্রফেসর আলী আহসান এবং ডা. আবু নছর রিজভীর তত্ত্বাবধানে হাসপাতালে রয়েছেন তিনি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে