বাংলা সিনেমায় পরিবর্তনের ছোয়া লাগতে যাচ্ছে ‘ মাসুদ রানা’র মধ্য দিয়ে

বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০১৯,১:২৭ অপরাহ্ণ
0
60

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মোঃ রবিন: বাংলা সিনেমায় এক পরিবর্তনের ছোয়া লাগতে যাচ্ছে ” মাসুদ রানা” সিনেমাটি তৈরির মধ্য দিয়ে। যুবকদের দীর্ঘদিনের এডভেঞ্চার আইকন মাসুদ রানাকে এবার বড় পর্দায় ফুটিয়ে তোলার লক্ষ্যে জাজ মাল্টিমিডিয়া।

গত ২২ জুলাই জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে নির্মিতব্য চলচ্চিত্র “মাসুদ রানা”র বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

“মাসুদ রানা” বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। সাথে সহযোগী প্রযোজক হিসেবে থাকছে হলিউড এর প্রযোজনা প্রতিষ্ঠান সিলভারলাইন। ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর। চলচ্চিত্রটির বাজেট ১০ মিলিয়ন ডলার বা ৮৩ কোটি টাকা। চলচ্চিত্রটির শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে।

“মাসুদ রানা” চরিত্রের জনক কাজী আনোয়ার হোসেনের “ধ্বংস পাহাড়” উপন্যাস থেকে চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, আসিফ আকবর ও নাজিম উদ দৌলা।

সেখানে মাসুদ রানার বাজেট, কাস্টিং, ক্রু এবং শুটিং স্পট নিয়ে যাবতীয় চিত্র তুলে ধরা হয়। যেখানে জানানো হয়, সম্পূর্ণ সিনেমাটি তৈরি হবে হলিউডে। যেখানে বাংলাদেশী অভিনেতা অভিনেত্রী ছাড়াও কাজ করবে বিভিন্ন হলিউড স্টাররা। “মাসুদ রানা” বাংলা ও ইংরেজি ভাষায় তৈরি হবে। বাংলা ভাষায় মুক্তি পাবে বাংলাদেশ ও কলকাতায়। আর সারাবিশ্বে এক যোগে মুক্তি পাবে ইংরেজি ভাষায়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে