[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বশেমুরবিপ্রবি’র পদত্যাগী সহকারী প্রক্টর মো. হুমায়ুন কবীরগোপালগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন তিনি। গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত হুমায়ুন কবীর ।
সাধারণ ডায়েরিতে হুমায়ুন কবীর লিখেছেন, গত ২১ সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীরা ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক হামলার প্রতিবাদে আমি সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করি। এ জন্য হুমায়ুন কবীর (Humayun kabir) নামে অজ্ঞাত ব্যক্তি/ব্যক্তিরা ফেইসবুক আইডি খুলে এর মাধ্যমে নানা উসকানিমূলক, চরিত্র ও মানহানিকর স্ট্যাস্টাস দেওয়া হচ্ছে। অজ্ঞাতনামা (ভিসিপন্থি) ব্যক্তিরা ওই ফেইসবুক আইডির মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এতে আমার সামাজিক ও পারিবারিক এবং শিক্ষাকতা পেশায় সম্মানহানি হচ্ছে।
জিডিতে আরো লেখা হয়েছে, গত ২১ সেপ্টেম্বর দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসিপন্থিরা আমাকে বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে পেয়ে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। আমি এসব বিষয় নিয়ে খুব সমস্যার মধ্যে দিন কাটাচ্ছি। যে কোনো সময় ভিসিপন্থিরা ফেইসবুক আইডির মাধ্যমে অপপ্রচার করে আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করা একান্ত প্রয়োজন।
গত শনিবারবিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত অন্তত ২০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসার পথে বহিরাগতদের হামলায় আহত হন। ওই ঘটনার নিন্দা জানিয়েমো. হুমায়ুন কবীর ওইদিনই সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন


























