বয়স্কদের সুবিধা নিশ্চিতে বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি স্পিকারের আহ্বান

সোমবার, মার্চ ৯, ২০২০,৭:০৭ পূর্বাহ্ণ
0
44

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বয়স্ক নাগরিকদের সকল সুবিধা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ এখন পপুলেশন ডিভিডেন্ড এর তৃতীয় ধাপের সুযোগ গ্রহণ করছে। ক্রমেই দেশে বয়স্ক জনসংখ্যা বাড়বে। তাদের জন্য স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তার আওতায় বয়স্ক ভাতা প্রদান করছে সরকার।

গতকাল ঢাকার গুলশান ক্লাবে কেয়ার ইন নিড ফাউন্ডেশন এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নারী দিবসের প্রাক্কালে সাতজন নারীর প্রচেষ্টায় গঠিত ‘কেয়ার ইন নিড ফাউন্ডেশন’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

স্পিকার বলেন, বাঙালি জাতির ইতিহাসে ৭ মার্চ এক অবিস্মরণীয় দিন। এ রকম একটি দিনে কেয়ার ইন নিড ফাউন্ডেশন এর যাত্রা শুরুর উদ্যোগ তাৎপর্যপূর্ণ। ড. শিরীন শারমিন বলেন, সমাজের বয়স্কদের সেবার প্রতি দায়বদ্ধতা থেকে গঠিত কেয়ার ইন নিডের যাত্রা সময়োপযোগী। ব্যস্ত নাগরিক জীবনে জ্যেষ্ঠ সদস্যদের জীবনকে আনন্দদায়ক করতে এ ফাউন্ডেশন বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে।

ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুবিনা আসাফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম বীর বিক্রম।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে