[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মৌলভীবাজারের কুলাউড়ায় বন্ধুর প্রেমিকাকে তার বাড়িতে বসন্ত শব্দকর (২৪) নামের এক যুবক মোবাইল ও প্রেমপত্র দিতে গিয়েছিলেন । এ সময় স্থানীয়রা তাঁকে ছেলেধরা সন্দেহে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে । ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পীরেরবাজার এলাকার খাতাইরপার গ্রামে ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার কমলগঞ্জ উপজেলার পৌরশহরের নরেন্দ্রপুর এলাকার হবিব মিয়ার সঙ্গে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের খাতাইরপার গ্রামের র প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক তরুণী। ওই তরুণীর (প্রেমিকার) সঙ্গে যোগাযোগ রাখার জন্য একটি মোবাইল পৌঁছানোর জন্য হবিব তাঁর বন্ধু একই এলাকার নরেন্দ্র শব্দকরের ছেলে বসন্ত শব্দকরের সহযোগিতা চায়।
বসন্ত বন্ধুর প্রেমে সহায়তা করার জন্য রবিবার সন্ধ্যার দিকে হবিবের দেওয়া মোবাইল ও একটি চিঠি নিয়ে ওই তরুণীর (প্রেমিকার) বাড়ি হাজীপুরের খাতাইরপারে আসলে স্থানীয় লোকজন আগন্তুক এক (বসন্ত শব্দকরকে) যুবককে ছেলেধরা সন্দেহ হয় এলাকায় দেখে । এবং ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিতে থাকে বসন্তকে ।
পরে স্থানীয় পীরেরবাজার এলাকার কয়েকজন ব্যবসায়ী ও এলাকাবাসী উত্তেজিত জনতার হাত থেকে বসন্তকে রক্ষা করে নিয়ে রাখে একটি দোকানে এবং খবর দেয় কুলাউড়া থানা পুলিশকে । খবর পেয়ে পুলিশ বসন্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তী জানান, বসন্ত জিজ্ঞাসাবাদে জানায় তাঁর ওই এলাকায় বন্ধু হবিবের প্রেমিকাকে মোবাইল ও চিঠি দিতে এসেছিল। এ সময় তাকে ছেলেধরা সন্দেহে তাকে আটকে রাখে স্থানীয়রা । খবর পেয়ে আমরা তাঁকে উদ্ধার করে নিয়ে আসি।





























