বড় জমায়েত এড়িয়ে চলতে সকলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

সোমবার, মার্চ ৯, ২০২০,১১:২০ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রধানমন্ত্রী করোনাভাইরাসের কারণে বড় জমায়েত এড়িয়ে চলতে সকলকে নির্দেশ দিয়েছেন। আজ সোমবার প্রধানমন্ত্রীর এ আহ্বানের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম মন্ত্রিসভার বৈঠক শেষে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম জানান, বিশ্বের বিভিন্ন দেশে ধরা পড়েছে করোনাভাইরাস। আমাদের প্রস্তুতিও শুরু হয়েছে। আমরা সব সময়ই এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে থাকি। চীন থেকে যখন ছাত্রদের নিয়ে আসা হলো তখনও আমরা প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কোয়ারেনটাইনে রাখার ব্যবস্থা করেছিলাম। বড় গ্যাদারিং এড়িয়ে চলব, অ্যাভয়েড করব যতদূর সম্ভব, সেটাই (প্রধানমন্ত্রীর) নির্দেশনা। উনি বলেছেন যে, এখন আমাদের কী করতে হবে, আপনাদের কাছে যে অনুরোধটা আমাদের মাধ্যমে উনার- সেটা হলো যে আমরা যেন আতঙ্কিত না হই। কারণ এটা একটা ভাইরাস।

আসাদুল ইসলাম বলেন, আমাদের আকঙ্কিত হওয়ার কিছু নেই এটা নিয়ে। পৃথিবীতে এ ঘটনা ঘটেছে তারা ম্যানেজ করছে। আমরা মিডিয়া থেকে জানতে পারছি এতো লোক আক্রান্ত হয়েছে, এতো লোক মারা গেছে। কিন্তু যেটা কম শুনেছি সেটা হলো কতো লোক সুস্থ হয়ে গেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে