‘বঙ্গবন্ধুর ১৮ মিনিটের ভাষণ স্বাধীনতা সংগ্রামের মহাকাব্য : কৃষিমন্ত্রী

রবিবার, মার্চ ৮, ২০২০,৫:০৩ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ১৮ মিনিটের ভাষণ আমাদের স্বাধীনতা সংগ্রামের মহাকাব্য’। এই ভাষণের মাধ্যমে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন সাত কোটি বাঙালিকে, স্বাধীনতার ডাক দিয়েছিলেন। নিরস্ত্র বাঙালিকে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উত্সাহিত করেছিলেন, প্রস্তুত করেছিলেন জীবনদানের জন্য।’

গতকাল শনিবার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মন্ত্রী আরো বলেন,  ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মধ্যেই স্বাধীনতার ঘোষণা নিহিত ছিল। এ ভাষণ আমাদের ইতিহাসে চিরকাল উজ্জ্বল, চিরভাস্বর এবং হিরন্ময় হয়ে থাকবে।’ এ সময় তিনি তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অনেক মিথ্যাচার হয়েছে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাসংগ্রামের প্রকৃত ইতিহাস তোমাদের জানতে হবে। দেশকে ভালোবাসতে শিখতে হবে। সর্বোচ্চ আত্মত্যাগ ও জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে এ দেশটিকে স্বাধীন করে আমরা কেমন লাভবান হয়েছি তা তোমাদের জানতে হবে।’ 

বঙ্গবন্ধুর ভাষণের কথা উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তাঁর নেতৃত্বে আমরা তোমাদের জন্য ক্ষেত্র তৈরি করেছি। তোমরাই এ দেশকে গর্বের ও অহংকারের দেশ হিসেবে গড়ে তুলবে।’ 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে