ফ্রান্স পার্লামেন্টের ৩ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

সোমবার, মার্চ ৯, ২০২০,৭:১৬ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশটির পার্লামেন্টের চারজন সদস্য। এই প্রেক্ষিতে দেশটির সরকার গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ১ হাজার জনের বেশি মানুষের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান জানান, হাজারের বেশি মানুষের জমায়েত হয় এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। তবে ক্ষেত্রবিশেষে সেটিও এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন তিনি। তিনি জানান, যেকোনো রকম জমায়েত যেখানে এক হাজারের বেশি মানুষ থাকবেন, এখন থেকে তা নিষিদ্ধ। পাশাপাশি, সরকারের তরফে একটি অনুষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে যেগুলি দেশের স্বার্থে জরুরী সেগুলিকে অনুমতি দেওয়া হবে। ফ্রান্সে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বর্তমানে ১৯। আক্রান্তের সংখ্যা ১২০৯ জন।

এর আগে ফ্রান্স সরকার বদ্ধ জায়গায় জমায়েত করায় নিষেধাজ্ঞা এনেছিল, যেখানে ৫০০০ বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন না। একটি নোটিশ ইস্যু করে নিশেধাজ্ঞার কথা জানানো হয়েছিল।

সূত্র : সিএনবিসি নিউজ 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে