প্রাথমিক ও গণশিক্ষা সচিবের মাতার মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক

রবিবার, মার্চ ৮, ২০২০,৬:৫৯ পূর্বাহ্ণ
0
15

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম -আল-হোসেনের  মাতা, বিশিষ্ট সমাজসেবক ও সর্বজন শ্রদ্ধেয়  নুরজাহান বেগম আজ ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি……..রাজিউন)। মরহুমার বয়স হয়েছিল ১০০ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ১ কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।  

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন মন্ত্রণালয়ের সচিবের মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে