পার্বত্য চট্টগ্রামে আবাসিক বিদ্যালয় স্থাপন করা হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

সোমবার, মার্চ ৯, ২০২০,৯:৫২ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য চট্টগ্রামের সকল উপজেলায় পর্যায়ক্রমে আবাসিক বিদ্যালয় স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পড়ালেখার মান বৃদ্ধি ও ঝরে পড়া রোধ-সহ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে পার্বত্য চট্টগ্রামে আবাসিক বিদ্যালয় স্থাপন করার নির্দেশনা দিয়েছেন।

গতকাল বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ছালেহ আহম্মদ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও খেলার মাঠে দর্শক গ্যালারি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমান সরকার রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন আরাফাত-সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ধুংড়ী হেডম্যানপাড়া বৌদ্ধ বিহার ও চেরাং ঘরের উদ্বোধন করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে