[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ফের ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তান কেঁপে উঠল ।এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে রবিবার সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান জেলায় একটি ট্রমা সেন্টারে ।
রিপোর্ট লেখা পর্যন্ত এই আত্মঘাতী হামলায় মৃত্যুর খবর পাওয়া গেছে অন্তত তিনজনের । কমপক্ষে আরও ৭ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এক আত্মঘাতী জঙ্গি রোগী ও হাসপাতালের স্টাফদের লক্ষ্য করে ।
তবে রিপোর্ট পর্যন্ত কোনও সংগঠন দায় স্বীকার করেনি এই ঘটনার।































