পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড

মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৯,৯:৪০ পূর্বাহ্ণ
0
69

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাষ্ট্রদ্রোহিতার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল (অব.) পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাবেক পাক প্রেসিডেন্টের বিরুদ্ধে সর্বোচ্চ এ সাজা ঘোষণা করেন বিশেষ আদালতের তিন সদস্যের বিচারকের একটি প্যানেল।

বিচারকদের এ প্যানেলে ছিলেন পেশওয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার শেঠ, লাহোর হাইকোর্টের বিচারপতি শহীদ করিম ও সিন্ধ হাই কোর্টের বিচারপতি নজর আকবর।

দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের পক্ষে আইনজীবী আলী জিয়া বাজওয়া সাবেক এ সামরিক শাসকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন।

২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মোশাররফ। রাষ্ট্রদ্রোহ, জরুরি অবস্থা জারি, বেআইনি উপায়ে বিচারপতি বরখাস্ত, বেনজির ভুট্টো হত্যা এবং লাল মসজিদ তল্লাশি অভিযান-সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় পলাতক রয়েছেন পারভেজ মোশাররফ।

২০১৩ সালে পাকিস্তান মুসলিম লীগ ক্ষমতায় আসলে মোশাররফের বিরুদ্ধে ‘উচ্চ দেশদ্রোহী’ মামলা করা হয় এবং ২০১৪ সালের ৩১ মার্চ তাকে এ মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে