[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০০৯১, পাইলট দেরিতে পৌঁছার কারণে এক ঘণ্টা বিলম্বে ছেড়েছে ঢাকা থেকে কলকাতাগামী। যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এ ঘটনায়। তবে এবিষয়ে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ কোন সদুত্তর দিতে পারেননি।
ওই ফ্লাইটের যাত্রীরা জানায়, বুধবার (২২ আগস্ট) মেঘদূত নামে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০০৯১ সকাল ৭ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্য ছেড়ে যাওয়ার কথা ছিল। এদিকে পাইলট ফয়সাল সকাল ৬টায় রিপোর্ট করার কথা থাকলেও আর কো পাইলট বিমানবন্দরে পৌঁছান সকালে পৌঁনে ৮ টার দিকে। এ সময় যাত্রীদের বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দেরর হোল্ডিং লাউঞ্জে অপেক্ষা করতে দেখা গেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয় বিমানবন্দরে যাত্রীদের মধ্যে। পরে বাংলাদেশ বিমানের মেঘদূত সকাল সোয়া ৮ টায় ঢাকা থেকে ছেড়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার সাংবাদিকদের জানান, বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতায় এ ঘটনা সৃষ্টি হয়েছে। কারণ ভোরে সিলেট থেকে ঢাকাগামী ফ্লাইটের দায়িত্বে ছিলেন পাইলট। পাইলটের ইচ্ছাকৃত দেরি করে আসেননি বলে দাবি করেন তিনি।





























